আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে এবি পার্টির ফুলেল শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে এবি পার্টির ফুলেল শ্রদ্ধা




২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 
এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহবায়ক আমজাদ খান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, অ্যাডভোকেট সাঈদ নোমান, যুবনেতা ইলিয়াস আলী, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, যুবনেতা আলী নাসের খান, সাইফুল মির্জা, স্টুডেন্ট উইংয়ের সমন্বয়ক আল আমিন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম খোকন, আব্দুল হালিম নান্নু, কেফায়েত হোসেন তানভীর, আব্দুল মান্নান, নারী নেত্রী আমেনা বেগম, রুনা হোসেন, অপি আক্তার সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ মোঃ মনিরুল ইসলাম 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন