আবারও সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নিপুণ

আবারও সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নিপুণ




বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনের বাগানে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা নিপুণ। তার আগেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ।

সংবাদ সম্মেলনে অবশ্য চেয়ারে বসার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। নিপুণ বলেন, ‌আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে। 

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুনকে বিজয়ী ঘোষণা করে। এরপরই বিষয়টি আদালতে গড়ায়। 

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন