ইউক্রেনে জাহাজে রকেট হামলায় বরগুনার এক কৃতিসন্তান নিহত

ইউক্রেনে জাহাজে রকেট হামলায় বরগুনার এক কৃতিসন্তান নিহত




যুদ্ধের কারনে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ এর উপর রকেট হামলায় নিহত হয়েছেন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান (আরিফ)।
তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নে। তিন ভাই ও এক বোনের মধ্যে হাদিসুর রহমান আরিফ ছিলেন সবার বড়। মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় রাত সাড়ে আটটার দিকে জাহাজের ভিতর থেকে বাহিরে এসে বাড়িতে কথা বলেন আরিফে। এরপর পর রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার সময় আরিফ একাই জাহাজের বাহিরে ছিলেন। বাকি ২৮ জন প্রকৌশলী এবং নাবিক জাহাজের ভিতরে থাকায় তারা অক্ষত আছেন।
পত্রিকা একাত্তর/ তাওহিদুল ইসলাম 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন