একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ




আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি ও বাংলা ভাষার আত্মপরিচয়ের সুমহান দিন আজ। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্র‌কোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান। 
উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন উপ- পরিচালক, স্থানীয় সরকার; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা।
পত্রিকা একাত্তর / মোঃ খোকন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন