করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল মুখার্জী

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল মুখার্জী




কাজল মুখার্জী একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। 
কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে তার মায়ের সাথে প্রণয়ধর্মী বেখুদি চলচ্চিত্রে। তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র রহস্যধর্মী বাজীগর।  কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। কর্মজীবনে তিনি বারটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জিতেছেন। 

 এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলেন বলিউড অভিনেত্রী কাজল । সোশ্যাল মিডিয়ায় কাজল লিখলেন, তিনি করোনায় আক্রান্ত, তবে তিনি চান না যে তাঁকে কেউ এই অবস্থায় দেখুক, তাই মেয়ে নাইশার মেহেন্দি লুক শেয়ার করলে নিলেন তিনি সকলের সঙ্গে। সঙ্গে জানালেন, মেয়েকে তিনি মিস করছেন। কাজলের এই পোস্ট পাওয়া মাত্রই নেট দুনিয়ায় আরোগ্য কামনায় ভরে উঠল কমেন্ট বক্স। বর্তমানে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন কাজল। তবে পরিবারের আর কেউ করোনায় আক্রান্ত কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। 

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন