কষ্টের প্রহর

কষ্টের প্রহর




কষ্টের প্রহর
  লেখিকাঃ  চাঁদনী সুলতানা 
কষ্টের কথা বলতে গেলে' 
চোখ ভিজে যায় অশ্রুজলে।। 
নিয়মিত স্কুলে যাই '
গেছিলাম সেদিনো তাই।
হঠাৎ এলো ঝড় '
শুধু কষ্টের প্রহর। 
কেউ থাকলো না পাশে '
সবাই শুধু হাসে। 
ভালো একজন ছাত্রী '
সবার কাছে হাসির পাত্রী।
কষ্টে বুক ভেঙে যায় '
অপমানের যন্ত্রনায়। 
কি করি খুঁজে না পাই'
কষ্টে মুখটা  লুকাই।
সবাই শুধু হাসে '
অশ্রুঝড়া কান্না দেখে। 
সুসময়ের বন্ধু দেখে '
হয়ে গেছিলাম অন্ধ
করলো শুধু অপমান '
নাহি করলো সম্মান। 
কষ্টে ভরা এইদিন '
স্মরণ হয় প্রতিদিন। 
কে আপন কে  পর 
মা ছাড়া সবাই স্বার্থপর।
কষ্টের দিনটা করলে মনে'
ব্যাথা পাই এ জিবনে। 
এই তো পরিনাম '
অশ্রুঝড়া অবিরাম।
পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন