চট্টগ্রামে উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার




র‍্যাব-১৫ অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে কক্সবাজার জেলার উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি  দুলাল (৩০) পিতা- রশিদ আহমেদ  কে গ্রেফতার করেছে। 

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টায় র‍্যাব অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যম কে এ অভিযানের কথা নিশ্চিত করেন।  ঘটনার বিবরণে জানা যায়,২০২১ সালের ১৪ আগস্ট উপজেলার রত্নাপালং ইউনিয়নের  ভালুকিয়ার তেলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রীকে তার মা-বাবার চিকিৎসার জন্য চট্টগ্রামে থাকার সুবাদে একা পেয়ে এলাকার দুলাল নামে এক বখাটে  অস্ত্রের ভয় দেখিয়ে সারারাত ধর্ষণ করার পর অচেতন অবস্থায় ফেলে চলে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৬ আগস্ট, ২০২১ ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকায় র‍্যাব -১৫ তাকে ধরার জন্য ছায়াতদন্ত শুরু করে। এমতাবস্হায় র‍্যাব -১৫ এর একটি দল গোপনে অভিযান পরিচালনা করে দীর্ঘ ৬ মাস পর ধর্ষক দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। 

উক্ত ধর্ষককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন