চেয়ারে বসে নামায পড়লেন জায়েদ খান ভিডিও ভাইরাল

চেয়ারে বসে নামায পড়লেন জায়েদ খান ভিডিও ভাইরাল




অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান। আজ শনিবার ভোর ৫ টা ৫০ মিটিতে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।

 ইলিয়াস কাঞ্চন  ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর মিশা সওদাগর ১৪৮ ভোট পেয়েছেন। জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচত হয়েছে। আর নিপূন ১৬৩ ভোট পেয়েছেন। 

ইতিমধ্যে জায়েদ খানের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভোট গণনা চলাকালীন এফডিসিতে শিল্পী সমিতি ভবনের দরজার সামনেই চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করছিলেন জায়েদ। ভিডিওতে দেখা গেছে একটি চেয়ারে বসে গায়ে সেই নীল চাদরে মুড়িয়ে নামাজ আদায় করছেন জায়েদ। যে চাদরের কারণে অভিযোগ করেছিলেন নিপুণ।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন