ডোমারে এক চিকিৎসকের করোনা শনাক্ত

ডোমারে এক চিকিৎসকের করোনা শনাক্ত




গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডোমারে ৬টি এন্টিজেন নমুনা পরীক্ষায় একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (৫ই ফেব্রুয়ারী) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র বুথে ৬ জনের র‍্যাপিড এন্টিজেন নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমানের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জন। এরমধ্যে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২০ জন। এযাবৎ মোট সুস্থ্য হয়েছেন ৩৫১ জন ও মৃত্যুবরণ করেছেন ১৩ জন।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন