ডোমারে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির নীলফামারী জেলার আওতাধীন ডোমার পৌর শাখা কর্তৃক ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১লা জানুয়ারী) রাতে ডোমার পৌর জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন– ডোমার পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মতিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন– ডোমার পৌর শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাচান চৌধুরী, সসহ-সভাপতি আব্দুর রহমান দাম্বেল, জমশেদ হোসেন সেতু প্রমুখ। এছাড়া পৌর শাখার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন