ডোমারে ‘বঙ্গবন্ধু পরিষদ’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডোমারে ‘বঙ্গবন্ধু পরিষদ’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ



নীলফামারীর ডোমারে উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯শে জানুয়ারী) সকালে ডোমারের খাজা গরিবে নেওয়াজ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় শতাধিক ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করেন ডোমার উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনজারুল হক, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. করিমুল ইসলাম।

শীতবস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন—খাজা গরিবে নেওয়াজ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন