নীলফামারীর ডোমার উপজেলার মেসার্স ডোমার ফিলিং স্টেশনের ক্যাশ রুমের ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লক্ষ টাকা চুরি হয়েছে।
মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারী) সকালে ডোমার–দেবীগঞ্জ সড়কে অবস্থিত মেসার্স ডোমার ফিলিং স্টেশনে চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ থাকলেও চোর মুখমণ্ডল ঢাকা টুপি পড়ায় এখনো শনাক্ত করা যায় নি।
মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন জানান, আজ সকাল ৯টা ১৩ মিনিটে পাম্পের কর্মচারীরা বিভিন্ন কাজে ব্যাস্ত থাকায় একজন টুপি পরিহিত ব্যক্তি ক্যাশ রুমে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে কয়েক সেকেন্ডের মধ্যে নগদ এক লক্ষ টাকা চুরি করে এক সঙ্গীর বাইকে করে দেবীগঞ্জ রোড অভিমুখে পালিয়ে যায়। এখনো জিডি বা মামলা করা হয়নি। আমরা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সহ ডোমার থানাকে জানিয়েছি।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে প্রশাসন পদক্ষেপ গ্রহন করবে।
পত্রিকা একাত্তর/রিশাদ
ডোমার ফিলিং স্টেশনে লক্ষাধিক টাকা চুরি








মন্তব্য