দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ডোমার ফরেস্ট

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ডোমার ফরেস্ট




নীলফামারীর ডোমার বন বিভাগের বেত বাগানে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ ও আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্র সংলগ্ন বন বিভাগের বেত বাগানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে বন বিভাগের সৌন্দর্যহানি ও গাছগাছালির ক্ষতি হয়েছে।

 
স্থানীয়দের দাবী, বন বিভাগের গহীনে মাদকাসক্তদের আড্ডা থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকায় ফায়ার সার্ভিসকে জানানো হলে, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পত্রিকা একাত্তর/ রিশাদ
 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন