নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রবিবার (২৩শে জানুয়ারী) সকালে করোনা শনাক্ত হন তিনি। ঢাকায় ডিসি সম্মেলন শেষে গতকাল শনিবার নীলফামারীতে আসেন নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, রবিবার সকালে নীলফামারীতে নমুনা দিলে করোনা পজিটিভ আসে তার। এরপর থেকে সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারী জেলা প্রশাসক হিসেবে নীলফামারীতে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এযাবৎ নীলফামারী জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪,৫৪৫ জন ও এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৬ জন। এছাড়া সুস্থ্য হয়েছেন ৪,৩৯৪ জন ও মৃত্যুবরণ করেছেন ৭৪ জন।
পত্রিকা একাত্তর / আজমির রহমান রিশাদ








মন্তব্য