নেতৃত্ব শূন্য বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি থেকে কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইয়াসিন এর পদত্যাগ

নেতৃত্ব শূন্য বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি থেকে কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইয়াসিন এর পদত্যাগ





বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য, ও আশুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, ২৭ জানুয়ারী তাহার নিজস্ব ফেসবুক টাইমলাইনে মাধ্যমে তার মতামত প্রকাশ করেন।
তাহার লেখায় উল্লেখ করেন, সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এ অবস্থান কালে সকলের ভালোবাসার একটি কেন্দ্র হিসেবে বিবেচনাধীন ছিলো,কিন্তু চলমান সংকট ও প্রকৃত নেতৃত্বের অভাবে প্রানের সংগঠনকে আমি বোঝা মনে করছি, যা সাংবাদিক সমাজে হাসির খোরাকে পরিনত হয়েছে।

এ সংগঠনে শুধুমাত্র গ্রুপিং,ঝগড়া,অসান্তি ছাড়া আর কিছুই নেই, এর ফলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে,যা আমার জন্য লজ্জাজনক।

অতএব, নিজের সম্মানটুকু বাচিয়ে প্রানের সংগঠনের সকল কর্মকান্ড ও কেন্দ্রীয় সদস্য পদ থেকে অব্যাহতি নিচ্ছি।

সকলের সুস্বাস্থ্য কামনায়, মোহাম্মদ ইয়াসিন।
কেন্দ্রীয় সাধারণ সদস্য (বিএমএসএফ)।
পত্রিকা একাত্তর/ সোহাগ হাওলাদার

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন