নেত্রকোণায় সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ

নেত্রকোণায় সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ




বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রতিটি গ্রামকে শহরএ পরিনত করা ও অবহেলিত জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
সরকারের নির্দেশনা ও উপরিউক্ত লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান এক দিনব্যাপী কর্মসূচীতে নেত্রকোণা সদর উপজেলা পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে  তিনি নেত্রকোণা জেলার নারী উদ্যোক্তাদের ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য হাঁস-মুরগীর খামারের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ ও নারী উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পণ্য প্রদর্শনী কেন্দ্র নির্মান ইত্যাদি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়। 
এরপর জেলা প্রশাসক নেত্রকোণা, কাইলাটি ইউনিয়নের খাসকান্দি মডেল গ্রামে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও কৃষি উপকরণ বিতরণ করেন। এছাড়াও তিনি ফসিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কান্দি এম ইউ ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন।
পত্রিকা একাত্তর / মোঃ খোকন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন