নেত্রকোণার মদনে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

নেত্রকোণার মদনে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ



নেত্রকোণা জেলার  মদন উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে সোনামনি (১০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পেছনে মগড়া নদীতে নিখোঁজ হয়। সে উপজেলা ৩নং মদন ইউনিয়নের পরশখিলা কোমারিকোনা গ্রামের রতন মিয়ার মেয়ে ও পরশখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। উদ্ধার তৎপরতায় মদন উপজেলা ফায়ার সার্ভিস কাজ করেছ।

Open photo

তার প্রতিবেশি মেহেদি হাসান জানান, দুপুরে গোসল করতে গিয়ে সোনামনি পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্যরা খোঁজাখুজি করে না পেয়ে চিৎকার করতে থাকে। রির্পোট লিখা পর্যন্ত এখনো কোন সন্ধান পাওয়া যায় নি।

মোঃ খোকন: নেত্রকোণা প্রতিনিধি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন