প্রথমবারের মতো নিরবের সাথে কলকাতার মিমি চক্রবর্তী

প্রথমবারের মতো নিরবের সাথে কলকাতার মিমি চক্রবর্তী



ঢালিউডের বর্তমান তরুণ প্রজন্মের চিত্রনায়ক নিরব। ঢাকাই চলচ্চিত্রের  ব্যস্ততম সময় পার করছেন। আর এই ব্যস্ততার মাঝেই ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ সদস্য ও নায়িকা মিমি চক্রবর্তীর সাথে এবার দেখা গেলো তাকে। তবে সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে সোমবার ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভি  ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‌‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো- ‌তুই আর আমি, চল করি পাগলামী হয় হোক বদনামি, পৃথিবী দেখুক হোক প্রেমেরই জয়, করি না তো ভয় যদি হয় ভুল হোক, এভাবে চলুক। 

নিরব বলেন, মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। আশা করি দর্শকদের ভালো লাগবে। 

মোঃ মাসুদ পারভেজ রানা।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন