ফরিদপুর ইয়াবা সহকারে গোয়েন্দা পুলিশের হাতে যুবক আটক

ফরিদপুর ইয়াবা সহকারে গোয়েন্দা পুলিশের হাতে যুবক আটক



মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ২২/১২/২০২১ তারিখ ১৯.০৫ ঘটিকার সময় ঘটনাস্থল ফরিদপুর কোতয়ালী থানাধীন দক্ষিণ আলীপুর সাকিনস্থ বিসর্জন ঘাটের উপর পৌছে মইনুর রহমান (২৩), পিতা-আনিছুর রহমান, মাতা-মুনরোজ সুলতানা, সাং- পূর্ব আলীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ১০ (দশ) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোহেল মাহমুদ, ফরিদপুর। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন