বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সরিষাবাড়ি উপজেলা শাখা কর্তৃক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সরিষাবাড়ি উপজেলা শাখা কর্তৃক কর্মী সমাবেশ অনুষ্ঠিত




আজ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সরিষাবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত, কর্মী সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথিঃ ফরিদুল কবীর তালুকদার শামীম সাহেব, সভাপতি, জামালপুর জেলা বিএনপি।
কৃষকদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ফরিদুল কবীর তালুকদার শামীম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বক্তব্যের প্রারম্ভে প্রতিহিংসার বিচারে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে বিদেশে সুচিকিৎসার দাবি জানান, এবং মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর রুগমুক্তি কামনা করেন।
তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র্বে বসবাস করছি, যেখানে চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়,  চিকিৎসা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট ভোটবিহীন সরকারকে প্রত্যাখান করেছে। গত ২৬ ডিসেম্বর সরিষাবাড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তার সামান্য উদাহরণ। সেই নির্বাচন নামের তামাশাকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই অবৈধ সরকারের উপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ সিহাব উদ্দিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন