বাগেরহাটে পুনাকের পক্ষ থেকে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে পুনাকের পক্ষ থেকে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ



বাগেরহাটে শীতার্ত দেড়শতাধিক মানুষের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট নতুন পুলিশ লাইন মিলনায়তনে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সংস্থা বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সোমা। এসময় পুনাক সদস্য ফাতেমাতুজ জোহরা লিমা, শিরীন সুলতানাসহ অন্যান্যে পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক, বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সুমা বলেন, শীতে কষ্ট পাওয়া অসহায় দুই শতাধিক মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। আমরা চাই আমাদের এই কার্যক্রমে উৎসাহিত হয়ে বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। এছাড়াও কোভিড পরিস্থিতিতে পুনাকের পক্ষ থেকে অসহায়দের সাধ্যমত সহযোগিতার কথা বলেন তিনি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন