মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু




ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে  বজ্রপাতে আব্দুল বারেক মিয়া (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (২০ মে) সকাল  সাড়ে ৭ টার দিকে উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি নামক স্থানে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
নিহত কৃষকের বাড়ি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায় সকালে গুঁড়ি গুঁড়ি  বৃষ্টির মধ্যে মাঠে গরু চরাতে গেলে বজ্রপাতে গুরুতর জখম হয়ে মাঠে লুটে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পত্রিকা একাত্তর / শামছুদ্দিন খোকন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন