আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করেছেন তিনি বহু আগেই। কয়েক দিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশিত হচ্ছে। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, অ্যারাবিক ভাষায় গানের পর এবার গাইলেন নেট দুনিয়াতে ভাইরাল তুরস্কের সেই আইসক্রিম গানটি পুরো পুরি বাংলা ভাষায়।
হিরো আলম বলেন, অনেক দিন ধরে দর্শকরা অনুরোধ করছেন। তারা আমার কণ্ঠে তুর্কি গানটা শুনতে চান। আমি চেষ্টা শুরু করলাম সবার অনুরোধ রাখার। যে যাই বলুক তাতে আমার কিছু যা আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি।
বুধবার দুপুর ১২টায় আইসক্রিম গানটি ভিডিও মুক্তি পায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল হিরো আলমে।








মন্তব্য