মোল্লাহাটে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত

মোল্লাহাটে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত




বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র ছালিমউল্লাহ শেখ(১৮) নিহত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ১ টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডার খোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ছালিম উল্লাহ শেখ মাদ্রাসা বন্ধ থাকায়  বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে ঘেরে যান। দুপুরের  দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে  জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন