রোগী সেজে ডাইভ্রারকে নেশা খাইয়ে অটোরিকশা ছিনতাই

রোগী সেজে ডাইভ্রারকে নেশা খাইয়ে অটোরিকশা ছিনতাই




জামালপুরের মেলান্দহ উপজেলায় রকিব হাসান (১৫) নামে এক অটোরিকশা চালককে কলার সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় অটোচালক রকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অটোরিকশা চালক ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকার বাবুল বেপারীরে ছেলে। 

অত্র ইউনিয়নের চিনারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে অধ্যয়নরত রাকিব স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারে রোজগারের জন্য অটো নিয়ে বের হয়েছিলো সে। 

অটোচালকের মা আছিয়া বেগম বলেন, আজ সকাল ৭ টা দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে হাসপাতাল থেকে আমাদের ফোন দিয়ে জানান রকিব অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে কৌশল কলা খাওইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে রেখে অটো নিয়ে পালিয়ে যায়।  

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ময়নুল ইসলাম বলেন, এ বিষয়টা আমি শুনেছি এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর / সাকিব আল হাসান নাহিদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন