রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনঃ সহস্রাধিক ঝুপড়ি পুড়ে ছাই

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনঃ সহস্রাধিক ঝুপড়ি পুড়ে ছাই



কক্সবাজারের উখিয়ায় অবস্থিত পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৯ জানুয়ারি (রবিবার)  বিকেল ৫ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন সূত্রপাতের পর থেকে তা  নিয়ন্ত্রণে আনার জন্য উখিয়া, কক্সবাজার ও টেকনাফের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট একত্রে কাজ করে সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের  বিষয়টি নিশ্চিত করে  শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা ও ৮ নম্বর এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, ৯ জানুয়ারি (রবিবার) ৫ টার দিকে ১৬ নং ক্যাম্পের জি ব্লকের মধ্যে আগুনের সূত্র হলে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের ভয়াবহ কমে আনতে সক্ষম হয়।

তারা আরো বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন