শত্রুতার জেরে লোহাগড়ায় কৃষকের পাঁচ শতাধিক গাছ কর্তন!

শত্রুতার জেরে লোহাগড়ায় কৃষকের পাঁচ শতাধিক গাছ কর্তন!




নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামে শত্রুতার জের ধরে এক কৃষকের পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মল্লিকের ছেলে কৃষক ওলিয়ার রহমান মল্লিক মঙ্গলহাটা- মল্লিকপুর রাস্তার  দু’পাশে নিজের জমিতে এবং মাছের ঘেরের পাড়ে আম, নারকেল, সুপারি, কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। গত গভীর রাতে  গ্রাম্য শত্রুতার জের ধরে নারকেল, সুপারি, ধরন্ত কাচকলা, রুমবি কলা সহ বিভিন্ন  প্রজাতির প্রায় পাঁচশতাধীক  গাছ কর্তন করে ফেলে রেখে যায়। রবিবার সকালে কৃষক ওলিয়ার রহমান গাছ কর্তনের বিষয়টি জানতে পারেন। 
ক্ষতিগ্রস্থ  কৃষক ওলিয়ার জানান, এর আগেও একবার  এই জমির গাছ কর্তন করেছিল প্রতিপক্ষরা। গাছ লাগানোর সময় গ্রামের দুজন ব্যাক্তি গাছ লাগাতে নিষেধ করেছিল এবং হুমকি দিয়েছিল এখানে গাছ লাগালে কেটে ফেলবো।  গাছ কর্তনের ফলে আমার প্রায়  পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই। 
 লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, কৃষকের গাছ কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন