শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন

শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন




এআজ রবিবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এফডিসির উন্মুক্ত প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নবনির্বাচিত সদস্যরা। শপথে অংশ নেননি মিশা-জায়েদ প্যানেলের বিজয়ীরা। শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তবে সেখানে উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সদস্যরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন। তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।

শিল্পী সমিতির  বিজয়ীরা হলেন- সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহসাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান। এ ছাড়া কার্যকরি পরিষদের নতুন ১১ সদস্য- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা বিজয়ী হন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন