শুক্রবারে মুক্তি পাচ্ছে পিয়া জান্নাতুলে’র ‘ছিটমহল’

শুক্রবারে মুক্তি পাচ্ছে পিয়া জান্নাতুলে’র ‘ছিটমহল’



শুক্রবার ১৪ জানুয়ারি দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিনীত এইচ আর হাবিবের সিনেমা ‘ছিটমহল’। ঢাকায় শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমায় ‘ছিটমহল’ দেখা যাবে। ঢাকার বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের সুগন্ধা, খুলনার শঙ্খ, নারায়াণগঞ্জের সিনেস্কোপ এবং রাজবাড়ির বৈশাখী হলগুলোতে। এই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা হাবিব নিজে।

‘ছিটমহল’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও লিখেছেন এইচ আর হাবিব। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া। আরও আছেন শিমুল খানসহ অনেকে।

পরিচালক এইচ আর হাবিব সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন। নির্মাতা বলেন, ‘ছিটমহল’ এ আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। এখানে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আশা করছি, দর্শকরা নিরাশ হবেন না অনেক ভালো লাগবে। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন