শুভ জন্মদিন চিত্রনায়িকা শাহানূর

শুভ জন্মদিন চিত্রনায়িকা শাহানূর




এশাহানূর হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। 

আজ ১০ ফেব্রুয়ারি জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই সবার শুভেচ্ছাতে সিক্ত হন তিনি । এবারও থাকবে শাহনুর ফাউন্ডেশন থেকে এই সোনামণিদের সাথে প্রথম প্রহরের জন্মদিন পালন । এছাড়া কোরআন খতম, মিলাদ এ দোয়া করা হবে। সন্ধ্যায় ঘরোয়া আয়োজন থাকবে । দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।

 শাহনূর বলেন, আমার জন্মদিন ,এই দিনটি আমি শুরু করি পথশিশু ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে, কেক কেটে, ওদেরকে নতুন জামাকাপড় ও খেলনা দিয়ে ওদের সাথে আনন্দ করি। এই ছোট্ট সোনামনিরা তারা কিন্তু পরিবারকে পায় না, কোন আনন্দ উল্লাস করতে পারে না, তাই এই দিনটি আমি ওদেরকে আনন্দ দেবার চেষ্টা করি। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার আর সেটি আমি করে আসছি বহু বছর ধরে। আমি যেন পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রম এর আমাদের বাবা-মা তাদের জন্য কিছু কাজ করে যেতে পারি। এবং দেশের উন্নয়নমূলক কাজে ,নিজেকে নিয়োজিত করতে পারি।

১৯৯৯ সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা যাত্রা শুরু করেন শাহনূর। কিন্ত, চলচ্চিত্রটি মুক্তি পায় নি। ২০০০ সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই ও কারাগার চলচ্চিত্রে অভিনয় করেন। সাহসী মানুষ চাই দুইটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। ২০০৫ সালে তিনি হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দুবালা।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। 

পত্রিকা একাত্তর/ মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন