শুভ জন্মদিন তৌহিদ আফ্রিদি

শুভ জন্মদিন তৌহিদ আফ্রিদি



দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ইউটিউব চ্যানেল খুলেই বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠেছেন তৌহিদ আফ্রিদি। বাংলাদেশের এই যুবক নিছক বিনোদনের উদ্দেশে ভিডিও তৈরি করেন। এক বছর প্রস্তুতি নিয়ে ২০১৫ সাল থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ শুরু করেন তিনি। সেসব ভিডিওর মধ্যে রয়েছে ভ্লগ, নাটক, কৌতুক। 

এমপির মেয়ের বিয়েতে মনু,বরিশালের বিখ্যাত পেয়ারাবাগান এর মতো বিপুল জনপ্রিয় ভিডিও তিনি তুলে দিয়েছেন ইউটিউবে। জানা গেছে, ২০১৫ সালে প্রথম ইউটিউব অ্যাকাউন্ড ওপেন করলেও তৌহিদ আফ্রিদি কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। মাত্র এক বছরের মধ্যেই এক লাখ ভিউয়ার্স হয়ে যায় তাঁর চ্যানেলের। ২ বছরের মধ্যেই তাঁর সাবস্ক্রাইব হয়ে যায় ১০ লাখ। আর এখন তিনি বাংলাদেশের শীর্ষ স্থানে থাকা ইউটিউবার। প্রতিদিন অসংখ্য মানুষ তার ভিডিও দেখছেন। 

আজ ৩ জানুয়ারি এই জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন