শুভ জন্মদিন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন

শুভ জন্মদিন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন




সারিকা সাবরিন বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ।  তিনি ১৯৯২ সালের  ২৭ শে জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।  তার পিতার নাম শফিউর রহমান এবং মাতার নাম রুজি রহমান, তার বাবা একজন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং মাতা ইংরেজি মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। যদিও তিনি একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন।  কিন্তু তার বন্ধুরা তাকে উৎসাহিত করেছিলেন মডেলিং ক্যারিয়ার গড়ার জন্য। এ কারণেই তিনি স্কুলে মডেলিং শুরু করেন কিন্তু তার বাবা-মা সেটা পছন্দ করেননি। 

২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পদার্পণ করেন। বর্তমানে তিনি বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। সারিকা আশুতোষ সুজন পরিচালিত ক্যামেলিয়া নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলালিংক টেলিযোগাযোগ ব্র্যান্ড দূত ছিলেন। সাবরিনের প্রথমবারের মতো বিজ্ঞাপনে করার সুযোগ অমিতাভ রেজা চৌধুরীর কাছ থেকে এসেছিল, যা অ্যারোমেটিক বিউটি সোপের বিজ্ঞাপন ছিল। বিজ্ঞাপনটি ২০০৮ সালে প্রচারিত হয়েছিল এবং সমালোচকদের দ্বারা সেরা মডেল বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেছিলেন। সেই প্রারম্ভিক সাফল্যের পর তিনি সিঙ্গার এবং অ্য়ারোমেটিক এর ব্র্যান্ড এম্ব্যাসডর হয়ে ওঠেন। এরপর তিনি ওয়ালটন এবং কেয়া ব্র্যান্ড এম্ব্যাসেডর হন ।তিনি নিয়মিত বাংলালিংকের সাথে কাজ করেন। তিনি বাংলালিংক এর বারোটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এছাড়া তিনি প্রাণ, আমিন জুয়েলারী, এলিট মেহেদী ও ওয়ালটন বিজ্ঞাপনে মডেল হিসাবে অভিনয় করেছিলেন

২০১৪ সালের ১২ আগস্ট সারিকা একজন ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়।

আজ এই জনপ্রিয় অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। 

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন