সরিষাবাড়ীতে সুষ্ঠভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলছে

সরিষাবাড়ীতে সুষ্ঠভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলছে




জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৫নং পিংনা ইউনিয়নের ৬ষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ ৩১শে জানুয়ারী সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৩টা পর্যন্ত  নির্বাচন পর্যবেক্ষণে   মোট  ১০ টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে । এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৮শত ৭১ জন, পুরুষ ভোটার-১২ হাজার ২৯জন ও মহিলা ভোটার ১১হাজার ৮শত ৪২জন বুথ-৭৩টি।
শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় বাশুরিয়া কেন্দ্রের থেকে চেয়ারম্যান, ৭নং ওয়ার্ড র্মেম্বার প্রার্থী খরসু মিয়া ও মোখলেসুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান তাদের অর্থাৎ স্ব-স্ব প্রার্থীগণের সাক্ষাৎ কালে শান্তি পূর্ণ ভোট হলে তাঁরা জয়ী  হওয়ার আশা ব্যাক্ত করেন।
এখানে উল্লেখ যে, ইতিমধ্যে  আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন প্রাপ্ত ডাঃ নজরুল ইসলাম কে মোট ৮ জন প্রার্থী সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার ফলে  ডাঃ নজরুল ইসলাম একক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলার  এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ করে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের দায়িত্ব প্রাপ্ত গণমাধ্যম কর্মী গণের কঠোর নজরদারি উল্লেখ করার মত দেখা গেছে।
পত্রিকা একাত্তর/ মোঃ সিহাব উদ্দিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন