ভোলার বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের ফকির বাড়ীর কাজল ছেলে শাকিলের সাথে পাশ্ববর্তী দেউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হযরত আলী মেয়ের আকলিমা (২০) তার সাথে বিবাহ হয়। ২৮জানুয়ারী সকাল অনুমানিক ৮ঘটিকায় আকলিমার স্বামী শাকিল ও তার মা ঘরে আকলিমা কে খুন করে।
নিহত আকলিমার মা আছিয়া বেগম জানান -আমার মেয়েকে শাকিল সম্পর্ক করে বিবাহ করে। পরে মেয়ের সুখ শান্তির কথা বিবেচনা ঘরোয়া ভাবে মেনে নেই। নিহত আকলিমার মা আরো জানান শাকিল ও তার মা আমার মেয়েকে যৌতুকের জন্য খুন করেছে। আমার মেয়ে আকলিমা ৬মাসের অন্তঃস্বত্তা। নিহতের মা বাদী হয়ে বোরহানউদ্দিন একটি মামলা করে। এই ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো.শাহিন ফকির জানান নিহতের মা একটি মামলা দায়ের করেছে।
স্বামীর হাতে ৬মাসের অন্তঃস্বত্তা স্ত্রী খুন








মন্তব্য