হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস  পালিত



 ঠাকুরগাঁওয়ের হরিপুরে  জাতীয়  সমাজসেবা দিবস পালিত  হয়েছে। আজ ২ জানুয়ারী রবিবার  সকাল  ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে  জাতীয়  সমাজ সেবা দিবস-২০২২ ও বর্ণাঢ্য র‍্যালী  পালিত হয়।

র‍্যালী শেষে  উপজেলা পরিষদ হল রুমে  উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিউল ইসলাম  এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়  এ সময় প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিযদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল  হাসান মুকুল, বিশেষ  অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী  অফিসার মোঃ আব্দুল  করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি নগেণ কুমার পাল প্রমুখ। সভা শেষ  প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন