হাতীবান্ধায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাতীবান্ধায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  করা হয়েছে। এ সময় ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ থেকে একটি রেলি  বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্র লীগের আহবায়ক লিপন রায় সহ আরও অনেকে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন