সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ

সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ



সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি
বাস্তবায়নের লক্ষ্যে  নড়াইলে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার  বেলা ১০ টায়  নড়াইল- যশোর সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল
জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার  সভাপতি মলয় কুমার কুন্ডুর
সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট,
নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক  ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, নড়াইল
প্রেসক্লাবের সাধারন সম্পাদক  ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা  মোঃ
শামীমূল ইসলাম টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা  মোঃ আ,ন,ম নাজমুল হক,
ডাঃ মায়া রানী বিশ^াসহ অনেকে। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের
কর্মকর্তা-কর্মিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনের কর্মিসহ বিভিন্ন
অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা, বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক
জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি আহবান জানান।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন