এবার স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জমজ শিশুর জন্ম

এবার স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জমজ শিশুর জন্ম

আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।    বান্দরবান আলীকদম উপজেলার ২ন চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন ওই নারী।   সে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে ২নং ওয়ার্ড়ের নুরুল কবির মেম্বার বাসিন্দা সালেহা বেগম…

আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। 

 

বান্দরবান আলীকদম উপজেলার ২ন চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন ওই নারী।

 

সে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে ২নং ওয়ার্ড়ের নুরুল কবির মেম্বার বাসিন্দা সালেহা বেগম ও মৃত- মোঃ আখতার হোসেন মেজো মেয়ে সাথী আক্তার (২২) তার স্বামীর নাম রিদুয়ান ইসলাম।

 

তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রসূতি চিকিৎসক মমতাজ বেগম জানান, গতকাল বুধবার বেলা ১১টার সময় ডেলিভারি সম্পুর্ন হয়। 

 

এসময় চিকিৎসক জানাই  তিন নবজাতকসহ ও তাদের মা সুস্থ আছেন। বর্তমানে মা ও তিন শিশুকন্যা তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন।  

 

প্রসূতি চিকিৎসক মমতাজ বেগম বলেন তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই প্রথম তিন নবজাতক তিন কন্যা শিশুর জন্ম ও ডেলিভারি করানো হয়।

 

আলীকদম মা ও শিশু স্বাস্থ্য বিভাগ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ বেলাল উদ্দিন বলেন, মা সহ তার তিনটি কন্যা সুস্থ আছেন ও বাড়িতে অবস্থানরত আছেন।

পত্রিকাএকাত্তর / বান্দরবান 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন