স্থানীয় কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। অর্থনীতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসির আরাফাত অভি ও ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মুদাসসির রাহমান নামে দুই জনকে মারধর করেছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে শেখপাড়া বাস স্টেন্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে ইবি চিকিৎসা কেন্দ্রে অভিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ভুক্তভোগী মুদাসসির রাহমান বলেন, আমরা চা খেতে শেখপাড়া গিয়েছিলাম। যাওয়ার সময় স্থানীয় দুই জন কথা বলছিল তাদের মধ্য দিয়ে অভি ভাই যায়। পরে অভি ভাই সরি বললেও তারা অভি ভাইকে মারধর করে। আমি আটকাতে গেলে আমাকেও ইট নিয়ে মারে।
সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল বলেন, তারা প্রক্টর বরাবর আবেদন করলে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।
পত্রিকাএকাত্তর / সামী আল সাদ







মন্তব্য