কোম্পানীগঞ্জে হিউম্যান রাইটস সোসাইটির বৃক্ষ রোপণ

কোম্পানীগঞ্জে হিউম্যান রাইটস সোসাইটির বৃক্ষ রোপণ

নোয়াখালী কোম্পানীগঞ্জে, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার  সকালে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে ও উত্তর চরকাঁকড়া প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য আলা উদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে  প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, উপজেলা…

নোয়াখালী কোম্পানীগঞ্জে, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার  সকালে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে ও উত্তর চরকাঁকড়া প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য আলা উদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে  প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) আকরাম উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার এসআই সোহেল মাহমুদ।

উপস্থিত ছিলেন উত্তর চরকাঁকড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামীম আরা, হিউম্যান রাইটস রিভিউ  সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি নুরুল আফসার পলাশ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল,অফুরন্ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক নোয়া, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক, আলা উদ্দিন, বসুরহাট পৌর শাখা সভাপতি কামাল হোসেন লিংকন প্রমূখ।

পত্রিকাএকাত্তর / আবু সাঈদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন