রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু



ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে মিনহাজুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগষ্ট ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিনহাজুল ইসলাম উপজেলার খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার ফিরোজ আলম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে । 

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর  এসময় বাড়ির উঠানের পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান। তখন এলাকার লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন আকাশ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন