রাতে রাজশাহীতে পাঠানো হয়েছে জার্মান তরুণ পর্যটককে

রাতে রাজশাহীতে পাঠানো হয়েছে জার্মান তরুণ পর্যটককে

১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল লেন্ডার উইবারকে নিরাপত্তার কারণে রাতে নাটোর থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি তার হারানো ব্যাগ। ব্যাগটিতে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল…

১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল লেন্ডার উইবারকে নিরাপত্তার কারণে রাতে নাটোর থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি তার হারানো ব্যাগ। ব্যাগটিতে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সাংবাদিকরা গভীর রাত পর্যন্ত ক্রিলের সঙ্গে নাটোর থানায় ছিলেন। তাদের একজন কালবেলা অনলাইনকে জানান, নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্রিলের ম্যাকবুকের সর্বশেষ লোকেশন রাজশাহীতে শনাক্ত হয়েছে। সেই সূত্র ধরে তার ব্যাগ উদ্ধারে কাজ চলছে।

এর আগে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে আসেন ক্রিল। সেখানে রেলস্টেশনের ওয়েটিং রুমে তার ব্যাগ হারিয়ে যাওয়ার পর বিপাকে পড়েন তিনি।

ক্রিলের ভাষ্য, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের স্টাফ পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট কাটতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি আর সেখানে নেই।

হারানো ব্যাগে ম্যাকবুক, ক্যামেরাসহ মূল্যবান ব্যক্তিগত সামগ্রী থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাগ উদ্ধারে পুলিশের তৎপরতা চললেও এখনো এর সন্ধান মেলেনি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন