আলোচনায় নুসরাত ফারিয়ার ‌‘ভিন্নধর্মী সাজ’

আলোচনায় নুসরাত ফারিয়ার ‌‘ভিন্নধর্মী সাজ’

শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলা নিয়ে অতি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই রেশ না কাটতেই এবার নিজের অন্য রূপের ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার…

শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলা নিয়ে অতি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই রেশ না কাটতেই এবার নিজের অন্য রূপের ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার পরেছেন ফারিয়া। এর সঙ্গে রয়েছে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। 

কোনো এক লিফটে তোলা এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব’ কিংবা ‘এটা আমার আরেক সত্তা’।

ফারিয়ার এই ব্যতিক্রমী রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন তার অনুসারীরা। কেউ ছবিগুলোকে অসাধারণ ও সাহসী বললেও অনেকে আবার নেতিবাচক মন্তব্য করেছেন। এক অনুসারী মন্তব্য করেছেন, ছবিগুলো অসাধারণ, যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক। 

কেউ কেউ তাকে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গেও তুলনা করেছেন। তবে এসবে কোনো ভ্রূক্ষেপ নেই তার।

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর ১৭ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় সাড়ে চার হাজারের মতো। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে সোয়া তিনশ। ইনস্টাগ্রামে অভিনেত্রীর একই ছবির পোস্টে সাড়া পাওয়া গেছে আরও বেশি, সেখানে প্রতিক্রিয়া এসেছে প্রায় ৯ হাজার।

অভিনয়ের পাশাপাশি কাজের ব্যস্ততাও রয়েছে তার। ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে এম এইচ খোকনের পরিচালনায় ‘লজ্জা’ সিনেমার কাজ। কিছুদিন আগে শুরু হয়েছে এর শুটিং, যেখানে তার সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়া মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘লাপাত্তা’।

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন