ইয়েমেনের মাশিক প্রাসাদে হুথি হামলার নিন্দা কানাডার

ইয়েমেনের মাশিক প্রাসাদে হুথি হামলার নিন্দা কানাডার

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের মাশিক প্রাসাদে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে কানাডা। এ হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস…

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের মাশিক প্রাসাদে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে কানাডা। এ হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।

শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।

পৃথক এক পোস্টে কানাডা চলমান শত্রুতার অবসানে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে কানাডা।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 

সূত্র: আল জাজিরা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন