ডোমারে আসছেন ইসলামিক মোটিভেশনাল বক্তা আদনান

ডোমারে আসছেন ইসলামিক মোটিভেশনাল বক্তা আদনান

নীলফামারীর ডোমার উপজ্রলার গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসছেন জনপ্রিয় মোটিভেশনাল বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।   আগামী ২৫শে মে (বুধবার) বাদ মাগরিব গোমনাতী হাইস্কুল মাঠে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হক চৌধুরী সুজা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—রংপুর ত্বহা বিন নুরাইন এ্যারাবিক একাডেমীর…

নীলফামারীর ডোমার উপজ্রলার গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসছেন জনপ্রিয় মোটিভেশনাল বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।

 
আগামী ২৫শে মে (বুধবার) বাদ মাগরিব গোমনাতী হাইস্কুল মাঠে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হক চৌধুরী সুজা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—রংপুর ত্বহা বিন নুরাইন এ্যারাবিক একাডেমীর পরিচালক ও দেশ বরেণ্য তরুণ মোটিভেশনাল আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এমন তথ্যই জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
 
৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ’র প্রধান পৃষ্ঠপোষকতায় বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন—বাংলাদেশ মাজলিসুল মুফাস্সীরিনের নীলফামারী জেলা সম্পাদক, গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ডোমার ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুল খালেক।
 
মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি জানান, গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫শে মে মাহফিল অনুষ্ঠিত হবে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তরুণ মোটিভেশনাল বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। মাহফিলে মা-বোনদের জন্য আলাদা সংরক্ষিত ব্যবস্থা থাকবে।
পত্রিকা একাত্তর/রিশাদ

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন