ডোমারে ইমান আকিদা সংরক্ষণ পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডোমারে ইমান আকিদা সংরক্ষণ পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে কটুক্তির প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ইমান আকিদা সংরক্ষণ পরিষদ’। সোমবার (১৩ই জুন) দুপুর ৩টায় ডোমার বাজার বাটার মোড় থেকে ইমান আকিদা সংরক্ষণ পরিষদের আয়োজনে…

ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে কটুক্তির প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ইমান আকিদা সংরক্ষণ পরিষদ’।

সোমবার (১৩ই জুন) দুপুর ৩টায় ডোমার বাজার বাটার মোড় থেকে ইমান আকিদা সংরক্ষণ পরিষদের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমান আকিদা সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার ইমান আকিদা সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী, অন্যতম সদস্য মাওলানা লোকমান হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সারাবিশ্বের মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার বিবি হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে বেয়াদবি এবং কটুক্তি মূলক মন্তব্য করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেইসাথে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাতে চাই, অনতিবিলম্বে যদি দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সারা বিশ্বের মুসলমান আরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে। পাশাপাশি সকলকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান করছি।

পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন