শুভ জন্মদিন অভিনেত্রী নূতন

শুভ জন্মদিন অভিনেত্রী নূতন

ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। কিছুদিন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও প্রায় পাঁচ বছর…

ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। কিছুদিন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও প্রায় পাঁচ বছর তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘পাগলা রাজা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নূতন আবারও নতুনভাবে যাত্রা শুরু করেন। 

তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তার প্রযোজনা সংস্থার নাম বিএন প্রোডাকশন। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘চান সুরুজ’। এরপর ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রাণী গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেন তিনি। জন্মসূত্রে নূতন হিন্দু ধর্মাবলাম্বী ছিলেন। পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুলকে বিয়ে করেন।

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নূতন। প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রীর সিনেমা পাড়ায় নেই কোন কাজ। রয়েছেন পর্দার বাইরে। বহুল সিনেমার এই অভিনেত্রীর হাতে কেন কাজ নেই?

আজ ১মে এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল শুভ জন্মদিন। 

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন