মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বেইজিং সফরের আগে ইরান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে আশাবাদী অবস্থান প্রকাশ করলেও ভিন্ন মত দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক Hasan Ahmadian।
মঙ্গলবার (১২ মে) Al Jazeera-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ইস্যুতে চীন কখনোই যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না।
অধ্যাপক আহমাদিয়ান বলেন, “এই যুদ্ধ কে শুরু করেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়—সে সম্পর্কে চীনের পরিষ্কার ধারণা রয়েছে।”
তার মতে, বর্তমানে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে এবং এমন পরিস্থিতিতে বেইজিং ওয়াশিংটনের পাশে দাঁড়াতে আগ্রহী নয়।
তিনি আরও বলেন, “চীন ইরানের বড় সমর্থক। তারা কোনোভাবেই চায় না ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র জয়ী হোক।”
আহমাদিয়ানের ভাষ্য অনুযায়ী, বিষয়টি কেবল আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বৃহত্তর বৈশ্বিক কৌশলগত প্রতিযোগিতার অংশ।
তিনি বলেন, “এটি চীনের জন্য একটি কৌশলগত খেলা, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে এক ইঞ্চি জমিও ছাড় দিতে রাজি নয়।”
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে।
— পত্রিকা একাত্তর

