আজ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

আজ শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, “প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।” এর…

আজ শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, “প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

এর আগে, দেশের বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে আমির ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

— ঢাকা জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

আরও পড়ুন