রাজধানীর বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যবসায়ী মোহাম্মদ শাহবাজের মৃত্যুর পেছনে পাওনাদারদের চাপ ও পারিবারিক কলহ থাকতে পারে বলে ধারণা পুলিশের
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ নামের ২৬ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ জানান, বাসার দারোয়ানের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শাহবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন এবং তার বাবার নাম নাজির আহমেদ। তার স্থায়ী ঠিকানা পাকিস্তানের মুলতানের জেলার জালালপুর এলাকায়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বিদেশে লোক পাঠানোর নাম করে বেশ কয়েকজন বাংলাদেশির কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবাজ। তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিলেন। এছাড়া কয়েক মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে শাহবাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।